১৮ দলীয় জোটের ৩৩ নেতাকর্মী কারাগারে
.png)
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ ১৮ দলীয় জোটের ৩৩ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী গত বুধবার এসব নেতাকর্মী ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আÍসমর্পণ করে জামিন চাইলে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
আসামিদের কারাগারে পাঠানোর পর আদালত এলাকায় আইনজীবী, বিএনপি নেতাকর্মী ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। ইটপাটকেল নিক্ষেপ হয়। পুলিশ লাঠিচার্জ করে। এ ঘটনায় কয়েকজন আইনজীবী ও সাংবাদিক আহত হন।
কারাগারে পাঠানো অন্য নেতারা হলেনÑ ড. খন্দকার মোশাররফ হোসেন, এমকে আনোয়ার, ব্রিগেডিয়ার জে. (অব.) হান্নান শাহ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, কর্নেল (অব.) অলি আহমদ, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, শফিউল আলম প্রধান, শেখ শওকত হোসেন নীলু, সাদেক হোসেন খোকা, আমানউল্লাহ আমান, ফজলুল হক মিলন, নাজিম উদ্দিন আলম, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, কাজী আবুল বাশার, মোঃ আনোয়ারুজ্জামান আনোয়ার, নবী সোলায়মান, ইউনুস মৃধা, এল রহমান, সাইফুল আলম নীরব, এসএম জাহাঙ্গীর, রফিকুল আলম মজনু, হাবিব উন নবী খান সোহেল, মীর সরাফত আলী সপু, ইয়াসিন আলী, সুলতান সালাউদ্দিন টুকু, আমীরুল ইসলাম খান আলিম, আনিসুর রহমান তালুকদার খোকন, হাবিবুর রশিদ হাবিব, এমএ মতিন ও কামাল আনোয়ার আহাম্মেদ।
বুধবার সকালে আসামিদের পক্ষে আইনজীবীরা আÍসমর্পণ করে জামিনের আবেদন দাখিল করেন। আসামিরা দুপুরের দিকে ঢাকার মহানগর হাকিম মোঃ এরফানউল্লাহর আদালতে হাজির হন। বেলা একটার দিকে শুনানি শুরু হয়। আসামিদের পক্ষে জামিনের শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার শাহজাহান ওমর, অ্য....
নতুন ফরাশি সরকারের গ্ল্যামার্সপূর্ণ মন্ত্রিসভা, প্রেসিডেন্ট ও মন্ত্রীদের বেতন কমানোর সিদ্ধান্ত
ফ্রান্সের বহুল আলোচিত সাবেক ফার্স্ট লেডি কারলা ব্রুনি এলিসি প্রাসাদ থেকে সরে গেছেন মাত্র দিন কয়েক হলো। ইতিমধ্যেই তার ঘটনাবহুল জীবনকে ধূসর স্মৃতিতে পরিণত করতে প্রাসাদে গ্ল্যামার্স সম্পন্ন সুন্দরী রাজনৈতিক নেত্রী এবং মন্ত্রীদের আনাগোনা শুরু হয়ে গেছে। ফ্রান্সের সমাজতন্ত্রপন্থি নতুন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দে গত বৃহস্পতিবার রাতে ৩৪ সদস্যের নতুন মন্ত্রিসভার নাম ঘোষণা করেছেন। নির্বাচনী প্রচারণায় দেয়া প্রতিশ্রুতি মোতাবেক প্রেসিডেন্ট তার নতুন মন্ত্রিসভার অর্ধেকই নারীদের নিয়োগ করেছেন। আধুনিক ফ্রান্সের ইতিহাসে এ ধরনের ঘটনা এই প্রথম। এদিকে প্রেসিডেন্ট ও মন্ত্রীদের বেতন ৩০ শতাংশ কমানোর মধ্য দিয়ে ফ্রান্সের নতুন সরকারের কার্যক্রম শুরু হয়েছে। দেশের বিপুল পরিমাণ ঋণ এবং বেকার সমস্যার সমাধানের লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে। নতুন এ মন্ত্রিসভায় উল্লেখযোগ্যসংখ্যক নারী মন্ত্রীর উপস্থিতির কারণে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে। এতদিন কেবল ইতালিতেই সুন্দরী নারীদের সরকারের বিভিন্ন পর্যায়ে নিয়োগ দেয়ার একচ্ছত্র অধিকার ছিল বলে ধারণা করা হতো। নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে গৃহায়ণমন্ত্রী গ্রীন পার্টি নেত্রী সিসিলে ডুফলট (৩৭), সংস্কৃতিমন্ত্রী অরুলি ফিলিপেটি (৩৮) এবং নারী অধিকার বিষয়কমন্ত্রী নাজাত ভ্যালুড-বেলকাসেম যেন অনেকটা ক্যাটওয়াকের মতো করেই হেঁটে এসে বৈঠকে যোগদান করেন। প্রবাসী ফরাশি নাগরিক বিভাগের জুনিয়র মন্ত্রী চলচ্চিত্র পরিচালক ইয়ামিনা বেনগুইগুই রীতিমতো ছয়ইঞ্চি হিল আর কালো গ্লাস পরে মন্ত্রিসভার প্রথম বৈঠকে যোগ দেন। তবে এ বৈঠকের সবার দৃষ্টি গিয়ে পড়েছিল মরক্কো বংশোদ্ভূত নেভি-ব্লু ব্যুট পরিহ&....
তত্ত্বাবধায়ক ব্যবস্থা না দিলে পরিণতি ভয়াবহ
প্রধানমন্ত্রীর উদ্দেশে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘আগামী সংসদ অধিবেশনে সংবিধানের ১৬তম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংযোজন করুন। নইলে পরিণতি এরশাদের চেয়েও ভয়াবহ হবে।’
বিএনপির সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিসহ দলের কারাবন্দী শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকার বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ছাত্র ফোরামের মানববন্ধনে জয়নুল আবদিন ফারুক এসব কথা বলেন।
সরকারের উদ্দেশে জয়নুল আবদিন বলেন, ‘বিএনপির আল্টিমেটাম অনুযায়ী ১০ জুনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে না নিলে আন্দোলন এত কঠোর হবে যে র্যাব-পুলিশ দিয়েও তা ঠেকানো যাবে না।’
বিএনপির কারাবন্দী নেতাদের মুক্তির দাবি করে প্রধানমন্ত্রীর উদ্দেশে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘কাশিমপুর কারাগারে গণতন্ত্রকে আটকে রেখে আপনি ক্ষমতায় চিরস্থায়ী হবেন, তা হবে না।’
তত্ত্বাবধায়ক সরকারকে প্রধানমন্ত্রী কর্তৃক ‘দানব’ বলে অভিহিত করা প্রসঙ্গে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘আওয়ামী লীগ লগি-বইঠা দিয়ে ওই দানব সৃষ্টি করেছিল। ওই দানবের অধীনে নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। সুতরাং এ ধরনের কথা তাঁর (প্রধানমন্ত্রী) মুখে মানায় না। আওয়ামী লীগ এই তত্ত্বাবধায়কের জন্য ১১৪ দিন হরতাল করেছিল।’
মানববন্ধনে বিএনপির সাংসদ বরকত উল্লা, আবুল খায়ের, আশরাফ উদ্দিন, রেহানা আক্তার রানুসহ অন্য নেতারা যোগ দেন। ....
সুশাসন না থাকার কারণ দুর্নীতি
দেশে সুশাসনের অভাবের জন্য দুর্নীতি ও আইনের শাসনের অভাবকে দায়ী করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে তথ্যপ্রযুক্তির সহায়তায় দুর্নীতি কমিয়ে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব বলে মনে করেন তিনি।
রাজধানীর স্থানীয় একটি হোটেলে আজ শনিবার সকালে অনুষ্ঠিত সুশাসনবিষয়ক এক গোলটেবিল বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় জাতীয় সংসদ, বিচার প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, ভূমি, কর আদায়কারী সংস্থা থেকে শুরু করে দেশের থানাগুলোতে ব্যাপক দুর্নীতি হয় বলে স্বীকার করেন মুহিত।
মন্ত্রিপরিষদ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) যৌথভাবে এ বৈঠকের আয়োজন করে। অর্থমন্ত্রী এতে প্রধান অতিথি ছিলেন। বক্তব্য দেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোশাররাফ হোসাইন ভূঁইয়া ও এডিবির কান্ট্রি ডিরেক্টর তেরেসা খো।
অর্থমন্ত্রী বলেন, সুশাসন একটি ধারণা। সমাজের সব ক্ষেত্রেই তা থাকতে হবে। সুশাসন ছাড়া জনগণের মুক্তি নেই। এটি এখন খুব গুরুত্বপূর্ণ বিষয়। তবে সবার আগে সরকার পরিচালনার বিষয়টিকে জবাবদিহি ও স্বচ্ছতার মধ্যে আনতে হবে বলে তিনি মনে করেন। ....
|
|